Skip to main content

Posts

Showing posts with the label অনুপ্রেরণামূলক

60 বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা!!!

৬০ বছর বয়েসে মাধ্যমিক পরীক্ষা ! সেপ্টেম্বর ২৪, ২০১৮   - মানুষ - অনুপ্রেরণা শিক্ষার কোনও বয়স নেই। শিক্ষার মূল  উপাদান  হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলেই মানুষ  যেকোনো  বয়েসে শিক্ষা অর্জন করতে পারে। অবশ্য এই কথাগুলো বলা যতটা সহজ করাটা এতো সহজ নয়। ধরুন আপনার বয়স যদি হয় ৩০ বছর আপনি কি পারবেন স্কুলে ভর্তি হয়ে ৭ম শ্রেণীর ছাত্রদের সাথে ক্লাস  করতে? হয়তো পারবেন না। কারণ লজ্জায় আপনি এই কাজটি করতে পারবেন না। কিশোর-কিশোরীদের মাঝে বসে লেখাপড়া করতে গেলে আপনি সমাজ সংসারে এবং নিজের কাছেও হেয় হয়ে যাবেন। তবে আমাদের সমাজের আশে-পাশেই এমন অনেক সাহসী ব্যক্তি আছেন যাদের কাছে লজ্জা কোনও ব্যাপার নয় শিক্ষাটাই তা দের কাছে প্রধান বিষয়।  আর এমনই একজন ব্যক্তি হচ্ছেন জমির হোসেন। তার বয়স এখন ৬০, আর এই বয়সেই তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে আলোচনার বিষয়বস্তু হয়েছেন। জমির হোসেনের বাড়ি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার বরণডালি গ্রামে। তার পরিবারের সকল সদস্যদের উৎসাহ এবং তার নিজ ের ঐকান্তিক ইচ্ছায় তিনি ২০১২ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন   কোমল মতি ...