গরমে চুল ও ত্বকের যত্নে প্রয়োজনীয় টিপস অক্টোবর 11, 2018 লিখেছেন- প্রিয়া সাঈদ : বিভাগ- সৌন্দর্য , চুলের যত্ন, ত্বকের যত্ন শীতের বিদায়ের শেষে এবার উকি দিচ্ছে বসন্ত। আর বাতাসের উষ্ণতা বাড়ার সাথে সাথে চুল ও ত্বকে যেন এর প্রভাব পড়তে শুরু করেছে। সূর্যের তাপ এবং ধুলাবালুর কারণে এ সময়ে চুল ও ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নের। কারন আমাদের সুন্দর, সুস্থ আর চকচকে ত্বক ও ঝলমলে চুল প্রত্যাশা থাকলেও, কিন্তু গরমে এই ত্বক হয়ে যায় তেলতেলে ও ঘামযুক্ত। এতে ত্বক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আর চুলের ক্ষেত্রে তো কথায় নেই রুক্ষ, আগা ফেটে যাওয়া এবং না বাড়ার সমস্যা লেগেই থাকে। আপনার একটু খানি যত্নে গরমের দিনে ত্বক ও চুল থাকতে পারে সকল সমস্যামুক্ত। চলুন জেনে নেই গরমের সময়ে কিভাবে চুল ও ত্বকের যত্ন নিবেন। গরমে ত্বকের যত্ন টিপস প্রচুর পানি পান করুন পানি শুধু শরীরে আর্দ্রতা জোগায় না, ত্বককে করে তোলে সজীব। প্রচন্ড গরমে ঘামের মাধ্যমে ত্বকের আর্দ্রতা কমে যায়। এই সময় প্রচুর পানি খাওয়া দরকার। এছাড়াও প্রয়োজনে ফলের রস, লেবুর রস এবং খাবার স্যালাইনও পান করা যেতে পারে। মোট...
জানা অজানা, বিস্ময়কর অনেক ঘটনাই ঘটে থাকে, বা আমাদের জানার বাইরেও অনেক ঘটনা, ইতিহাস জড়িয়ে আছে এই পৃথিবী থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত। প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নিত্যনতুন অবাক করার মত ঘটনা। বা অজানা অনেক কিছুই রয়েছে। অজানা, অবাক করা, বিস্ময়কর ঘটনাগুলো জানতে আমাদের সাথেই থাকুন। সব ধরণের জানা অজানা তথ্যগুলো জানার জন্য চোখ রাখুন আমাদের এই ব্লগসাইটে।