Skip to main content

Posts

Showing posts with the label চিকিৎসা

গরমে চুল ও ত্বকের যত্নে প্রয়োজনীয় টিপস

গরমে চুল ও ত্বকের যত্নে প্রয়োজনীয় টিপস   অক্টোবর 11, 2018  লিখেছেন-   প্রিয়া সাঈদ : বিভাগ-    সৌন্দর্য , চুলের যত্ন, ত্বকের যত্ন শীতের বিদায়ের শেষে এবার উকি দিচ্ছে বসন্ত। আর বাতাসের উষ্ণতা বাড়ার সাথে সাথে চুল ও ত্বকে যেন এর প্রভাব পড়তে শুরু করেছে। সূর্যের তাপ এবং ধুলাবালুর কারণে এ সময়ে চুল ও ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নের। কারন আমাদের সুন্দর, সুস্থ আর চকচকে ত্বক ও ঝলমলে চুল প্রত্যাশা থাকলেও, কিন্তু গরমে এই ত্বক হয়ে যায় তেলতেলে ও ঘামযুক্ত। এতে ত্বক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আর চুলের ক্ষেত্রে তো কথায় নেই রুক্ষ, আগা ফেটে যাওয়া এবং না বাড়ার সমস্যা লেগেই থাকে।  আপনার একটু খানি যত্নে গরমের দিনে ত্বক ও চুল থাকতে পারে সকল সমস্যামুক্ত। চলুন জেনে নেই গরমের সময়ে কিভাবে চুল ও ত্বকের যত্ন নিবেন। গরমে ত্বকের যত্ন টিপস প্রচুর পানি পান করুন পানি শুধু শরীরে আর্দ্রতা জোগায় না, ত্বককে করে তোলে সজীব। প্রচন্ড গরমে ঘামের মাধ্যমে ত্বকের আর্দ্রতা কমে যায়। এই সময় প্রচুর পানি খাওয়া দরকার। এছাড়াও প্রয়োজনে ফলের রস, লেবুর রস এবং খাবার স্যালাইনও পান করা যেতে পারে। মোট...

এন্টিবায়োটিক ঔষধ সেবন। পরামর্শ ও সতর্কতা।

এন্টিবায়োটিক ঔষধ সেবন। পরামর্শ ও সর্তকতা   সেপ্টেম্বর 29, 2018    বিভাগ- চিকিৎসা ও স্বাস্থ্য সামান্য জ্বর। গায়ে ব্যাথা। মাথা ঝিম ঝিম করে। বমি আসে। এমন সব উপসর্গ দেখা দিল ওমনি টুপ করে একটি এন্টিবায়োটিক ঔষধ খেয়ে নিলেন। না গেলেন ডক্টরের কাছে। না গেলেন হাসপাতালে। নিজের চিৎকিসা নিজেই করলেন। আবার ডাক্তার আ্যন্টিবায়োটিক খেতে দিল। একটু সুস্থ বোধ করলেন। ওমনি এন্টিবায়োটিক ঔষধ সেবন বন্ধ করে দিলেন। কোর্স শেষ করার দরকারই মনে করলেন না। ভাবলেন কি দরকার। সুস্থ তো হয়েই গেছি। আবার কিছু ডাক্তার আছেন। পরীক্ষা নিরীক্ষার ধারে কাছেও যান না। লিখে দেন দু তিন রকমের এন্টিবায়োটিক ঔষধ। এ যেন অনুমানে গাছে ঢিল ছোড়া। একটা না একটায় কাজ হবেই। তাতে রোগী বাচুক বা মরুক। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যূ হতে পারে। রোগী হত্যায় ডাক্তারের  বিচার যে হবে বা হয়েছে এমন নজির নেই। এ দেশে অধিকাংশ চিকিৎসকরা ধোয়া তুলসি পাতা। রোগী মেরে ফেললেও  এদের কিছু বলা মুশকিল। এক জোট হয়ে ধর্মঘট ডেকে বসে। রোগীর তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। বছরে লাখ লাখ রোগী পার্শ্ববর্তী দেশে চিকিৎসার জন্য যায়। কেন ...

ভাত খেলে কি সত্যিই ওজন বাড়ে?

ভাত খেলে কি সত্যিই ওজন বাড়ে? সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018 09:54 অ-   অ   অ+ এই প্রশ্নটা প্রায় সকলেই করে থাকেন। কিন্তু সঠিক উত্তরটা কয়জনেরই বা জানা থাকে বলুন। অনেকেই বলেন, ‘ভাত খাস না রে মোটা হয়ে যাবি!’ একবারও কি তারা ঠিক তথ্যটা জানার কষ্ট করেন? মনে তো হয় না। আসুন আমরা সেই আদি কাল থেকে চলে আসা এই ধরণার পোস্টমর্টেম করে দেখি আদৌ ভাতের সঙ্গে শরীরের ওজন বাড়ার কোনও সম্পর্ক আছে কিনা। সারা বিশ্বের অধিকাংশ মানুষ নানা ভাবে ভাত খেয়ে থাকেন। বিশেষত, এশিয়া মহাদেশে প্রতিদিন ভাত খাওয়া লোকের সংখ্যা সবথেকে বেশি। আর বাংলাদেশ ও ভারতের কথা তো ছেড়েই দিলাম! বাংলাদেশে ভাতের সঙ্গে নানা পদের সমাহারে ভোজন রসিকদের রসনা তৃপ্ত হয়ে থাকে। ভারতের উত্তরের বেশ কিছু রাজ্যে এখনও সেভাবে ভাতের জনপ্রিয়তা না থাকলেও দক্ষিণ ভারতের মানুষদের প্রথম পছন্দ ভাত, তারপর একে একে জায়গা পায় বাকি পদগুলি। প্রসঙ্গত, একথা অস্বীকার করার নয় যে ভাতের একাধিক গুণ রয়েছে। যেমন ধরুন, আমাদের শক্তি বাড়ানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাতের কোনও বিকল্প হয় না বললেই চলে। ...

ওজন কমাতে খালি পেটে খেতে হবে এই ২০টি খাবার

ওজন কমাতে খালি পেটে খেতে হবে এই ২০টি খাবার সংগৃহীত-    27 সেপ্টেম্বর, 2018 09:50 অ-   অ   অ+ ওজন কমানোর প্রচেষ্টায় অনেকেই শরীরচর্চা করার পাশাপাশি এমনকি তাদের প্রধান বেলার খাবার খাওয়াও বাদ দিয়ে দেন! আর এটা এমন একটি বড় ভুল যা কাউকেই ওজন কমাতে সহায়তা করবে না। খাবার খাওয়া বাদ দিলে বরং ওজন আরো বাড়বে! সুতরাং শরীরচর্চার পাশাপাশি সঠিক খাবার খাওয়াটাও ওজন কমানোর জন্য খুবই গুরুত্বপুর্ণ। তবে চর্বিবহুল, ক্যালোরি সমৃদ্ধ এবং অতিরিক্ত কার্বোহাইড্রেটস আছে এমন খাবার বাদ দিতে হবে। আসুন জেনে নেওয়া এমন ২০টি খাবারকে যেগুলো ওজন কমাতে সহায়ক। ১. লেবু পানি ক্যালোরি কম থাকায় এবং অন্যান্য পুষ্টি উপাদান বেশি হওয়ায় লেবু ওজন কমাতে সহায়ক। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করা। ২. ওটমিল পানি খাদ্য আঁশ এবং ভিটামিন ও খনিজপুষ্টিসমৃদ্ধ হওয়ায় ওটমিল ওজন কমাতে সহায়ক। ৩-৪ টেবিল চামচ ওটমিল এক গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। এতে আপনি দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত থাকতে পারবেন। ...

বিনা অপারেশনে গলবে কিডনির পাথর?

বিনা অপারেশনে গলবে কিডনির পাথর? সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018 09:47 অ-   অ   অ+ পানি কম খান? ওজন বাড়ছে? প্রচণ্ড পেট ব্যথায় ছটফট করছেন? সাবধান! আপনার অজান্তেই হয়তো কিডনিতে জমছে পাথর। বিনা অপারেশনে হতে পারে মুশকিল আসান। আধকাপ লেবুর রসে কেল্লা ফতে। প্রচণ্ড পেটব্যথা। কাটা পাঁঠার মতো ছটফট করছেন। কী হল আপনার পেটে? না‍, পেট নয়, গোল্লায় যাচ্ছে আপনার কিডনি। সারা পৃথিবীতে প্রতিবছর ক্যানসারের থেকে বেশি মানুষের মৃত্যু হয় কিডনির সমস্যায়। কিডনি সমস্যার সবচেয়ে বড় কারণ কিডনি স্টোন। কিডনিতে কেন জমতে থাকে পাথর? অতিরিক্ত মাংস খেলেই বিপদ। কম পানি খেয়েছেন কী মরেছেন। কম সবজি খেলেও সমস্যা। বেশি নুন খাওয়া ক্ষতিকর। বংশগত কারণেও কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। মাঝে মাঝে ডিহাইড্রেশন হলেও কিডনিতে পাথর তৈরি হতে পারে। ইউরিন ইনফেকশন হলেও কিডনিতে পাথর জমতে পারে। মাইগ্রেনের জন্য ব্যবহৃত টপিরামেট জাতীয় ওষুধ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। ওজন বাড়লেও মারাত্মক বিপদ। কিডনির ভেতরের এই পাথরগুলি মূত্রনালির মাধ্যমে মূত্রথলিতে যাওয়ার চেষ্টা করে। পাথর যখন সংকীর্ণ নালির ...

আপনার লিভার ভালো নেই বুঝবেন যে লক্ষণগুলো দেখে

আপনার লিভার ভালো নেই বুঝবেন যে লক্ষণগুলো দেখে সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018 09:41 অ-   অ   অ+ আপনি খুব ভালো করেই জানেন যে লিভার দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যার কাজ হলো দেহে প্রবেশ করা টক্সিন বা বিষ বর্জ্যে রূপান্তরিত করা। যে বর্জ্য পরে প্রস্রাব ও পায়খানার সঙ্গে বের হয়ে আসে। আর এটা খুবই জরুরি একটি কাজ। কেননা খাদ্যের সঙ্গে আমাদের দেহে প্রচুর পরিমাণে টক্সিন প্রবেশ করে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিভারের কর্মক্ষমতা কমে আসতে থাকে। অথবা কোনো ভাইরাস বা রোগের কারণেও লিভারের কার্যক্ষমতা কমে আসে। ফলে দেহ থেকে যথাযথভাবে টক্সিন বের করে দেওয়ায়ও অক্ষম হয়ে পড়ে সেটি। তখন এসব ক্ষতিকর টক্সিন চর্বি হিসেবে পেটে জমা হয়। লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে ফ্যাটি লিভার রোগ সৃষ্টি হতে পারে। লিভার প্রাকৃতিকভাবেই একটি চর্বিবহুল অঙ্গ। আর লিভারে সব সময়ই কিছু না কিছু চর্বি থাকা উচিত। ফ্যাটি লিভার রোগ হয় তখনই যখন লিভারের চর্বি এর নিজের মোট ওজনের ৫% থেকে ১০% বেশি হয়। যখনই আপনার লিভার টক্সিন নিঃসরণে ভালো মতো কাজ করবে না তখন আপনি ওজন কমানোর জন্য যতই কম ক্যালরি খান...

হৃদরোগের যে ৯টি অপ্রত্যাশিত লক্ষণ আপনার জানা দরকার

হৃদরোগের যে ৯টি অপ্রত্যাশিত লক্ষণ আপনার জানা দরকার সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018 09:39 অ-   অ   অ+ বুকের ব্যাথা, ক্লান্তি এবং অবসাদ সহ হৃদরোগের বেশ কিছু লক্ষণ এখন আমাদের প্রায় সকলেই জানি। কিন্তু এছাড়াও হৃদরোগের কিছু অপ্রত্যাশিত লক্ষণ আছে যেগুলো সম্পর্কে আপনাকে সজাগ হতে হবে। যদি অকালেই হার্ট অ্যাটাকে মরতে না চান। আসুন জেনে নেওয়া যাক কী সেই লক্ষণগুলো। ১. যৌন দুর্বলতা আপনি নারী বা পুরুষ যাই হোন না কেন বেডরুম ডিপার্টমেন্টে সমস্যা হলে তা আপনার জন্য খুবই বিব্রতকর বা হতাশাজনক হতে বাধ্য। সাধারণত লোকে মনে করেন পুরুষদের লিঙ্গোত্থানে সমস্যা এবং নারীদের যৌন শীতলতা অন্য নানা কারণেও হতে পারে। তবে হৃদপিণ্ডের সমস্যার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। কেননা হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়লে তা যৌনাঙ্গে যথেষ্ট পরিমাণে রক্ত পাম্প করে সরবরাহ করতে পারে না। যার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়। ২. উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমন একটি কন্ডিশন যাতে ধমনীগুলোর বিপরীতে রক্তের প্রবাহ খুবই উচ্চ হয়। যার ফলে নানা নেতিবাচক লক্ষণ দেখা দেয়। এখন অনেকেই জানেন যে উচ্চ রক...

আঙুল ছুঁলেই বুঝে যাবেন হার্টের রোগে আক্রান্ত কি না!

আঙুল ছুঁলেই বুঝে যাবেন হার্টের রোগে আক্রান্ত কি না! সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018 09:34 অ-   অ   অ+ আপনার হার্ট ঠিক মতো কাজ করছে কিনা জানতে একটা সহজ পদ্ধতি আছে। কী সেই পদ্ধতি জানেন? একবার চেষ্টা করে দেখুন তো আপনার হাতের আঙুল পায়ের পাতা পর্যন্ত পৌঁছাচ্ছে কি না? এমনটা করার মাধ্যমেই কিন্তু আপনি বুঝে যেতে পারবেন আপনার হার্ট অসুস্থ কি না। মানে! কীভাবে এমনটা সম্ভব? একাধিক গবেষণাতেও একথা প্রমাণিত হয়েছে যে পায়ের আঙুল ছোঁয়ার মাধ্যমে হার্টের অবস্থা সম্পর্কে ধারণা করা সম্ভব। তাই এই নিয়ে কোনও বিতর্কের কোনও অবকাশ নেই যে এই পদ্ধতি বাস্তবিকই কার্যকরী। আসলে এই সব স্টাডিতে দেখা গেছে শরীরের সঙ্গে আর্টারির ইলাস্ট্রিসিটির একটা যোগ রয়েছে। তাই তো যারা পায়ের পাতা বা আঙুল ছুঁতে পারেন না, তাদের ব্লাড ভেসেল খুব স্টিফ হয়। ফলে এমন মানুষদের হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা অন্যদের থেকে বেশি থাকে। কিছু ক্ষেত্রে তো এমন মানুষদের হার্ট অ্যাটাকের আশঙ্কাও থাকে। তাই যদি দেখেন আপনি পায়ের আঙুল ছুঁতে পারছেন না, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরমার্শ নেবেন। অপরদিকে য...

রাতে গলা শুকিয়ে যায়? গোপনে বাসা বাঁধছে যেসব রোগ!

রাতে গলা শুকিয়ে যায়? গোপনে বাসা বাঁধছে যেসব রোগ সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018, 09:23 অ-   অ   অ+ রাতের বেলা ঘুমানোর জন্য ছটফট করলেও ঠিকমতো ঘুম আসে না, চোখ বুজলেই গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, মনে হয় যেন সারাদিনে মুখে পানি পড়েনি। প্রায়ই এমন হচ্ছে? তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। তবুও প্রাথমিকভাবে জেনে নেওয়া দরকার, ঠিক কী কী কারণে এই উপসর্গগুলো দেখা দেয়। চিকিৎসকরা বলছেন, নীচের রোগগুলোর কবলে পড়লেই রাতে গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে ... যাদের হাঁপানির সমস্যা থাকে, তারা নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেন। সে কারনে মুখের লালা শুকিয়ে যায় এবং পানির তৃষ্ণা পায়। সুগারের একটি লক্ষণীয় উপসর্গ হলো গলা শুকিয়ে যাওয়া। হাই প্রেশারের সমস্যা থাকলেও রাতে ঘাম হয় এবং গলা শুকিয়ে যায়। নার্ভের রোগীদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। অবসাদে যারা ভোগেন, তাদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়। স্ট্রোকের পরেও গলা শুকিয়ে যায়। রাতে গলা শুকিয়ে যাওয়ার হাত থেকে রেহাই পেতে গেলে ধূমপান বন্ধ করুন। চা কিংবা কফি খান। সর্দির কারণে নাক বন্ধ থাকলে ভ্যাপর নিন।  বেশি করে প...

বাড়তি ওজনে নারীর ক্যান্সার ঝুঁকি বেশি।

বাড়তি ওজনে নারীর ক্যান্সার ঝুঁকি বেশি সংগৃহীত-   27 সেপ্টেম্বর, ২০১৮ 09:21 অ-   অ   অ+ যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদন অনুযায়ী, ২০৪৩ সালের মধ্যে নারীদের মধ্যে ক্যান্সারের কারণগুলোর মধ্যে ধূমপানের চেয়ে বেশি মারাত্মক হয়ে উঠতে পারে স্থূলতা বা অতিরিক্ত ওজন। বর্তমানে ১২ শতাংশ নারীর ক্যান্সারের কারণ হিসেবে ধূমপানকে এবং ৭ শতাংশ নারীর ক্যান্সারের কারণ হিসেবে অতিরিক্ত ওজনকে চিহ্নিত করা হয়। তবে ধূমপায়ীর সংখ্যা দিন দিন কমতে থাকায় এবং নারীদের মধ্যে স্থূলতার হার বাড়তে থাকায় গবেষণা প্রতিষ্ঠানটি ধারণা করছে, আগামী ২৫ বছরের মধ্যে ধূমপানকে ছাড়িয়ে ক্যান্সারের প্রধান কারণ হিসেবে প্রতীয়মান হবে অতিরিক্ত ওজন। ক্যান্সার রিসার্চ ইউকের ধারণা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত নারীদের ১০ শতাংশের কারণ হবে ধূমপান এবং ৯ শতাংশ ক্যান্সারের কারণ হবে অতিরিক্ত ওজন। আর এই ধারা বজায় থাকলে ২০৪৩ সালের মধ্যে ধূমপানের কারণে ক্যান্সার আক্রান্ত নারীর চেয়ে অতিরিক্ত ওজনের কারণে ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা বেশি থাকবে। পুরুষদের মধ্যেও স্থূলতা ...