অমীমাংসিত সেপ্টেম্বর 25, 2018 গল্প লিখেছেন : সংগৃহীত ঘটনাটা ৩১জুলাইয়ের। জ্বর জ্বর লাগছে সেই গতকাল দুপুর থেকে। তার ওপর প্রচন্ড গরম- কারেন্ট নেই। বিছানায় শুয়ে কেবল এপাশ ওপাশ করছি। ঘেমে বিছানার চাদর ভিজিয়ে ফেলেছি। ফেনারগান খেয়েছিলাম সর্দি আর কাশির জন্য। সারা দুপুর-রাত মাতালের মত বিছানায় পড়ে থাকতে হয়েছে। বার কয়েক মেঝেতে শুয়ে গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করেছি। মশার কামড় শুরু হতেই আবার বিছানায় মশারির ভেতর ঢুকে পরতে হয়েছে। ভাঙ্গা ভাঙ্গা ঘুম। ওষুধ খেয়ে ঘুমালে স্বপ্নে যা দেখি সব হয় আবোল তাবোল। কিন্তু গতকাল সেরকম দেখিনি। প্রত্যেক ঘুমের ছোট ছোট অংশে অনেকটা খন্ড নাটকের মত স্বপ্ন দেখেছি দুপুর থেকে একেবারে ভোর রাত পর্যন্ত। স্বপ্নটা আবোল তাবোল নয়। খুব স্পষ্ট এবং প্রত্যেকবারই মনে হয়েছে আমি ঐ সময়টায় সে জায়গাতেই ছিলাম। স্বপ্নের প্রথম অংশে আমি একটা মাদ্রাসার পুকুর পাড়ে বসে ছিলাম। যোহরের আযান দেয়নি তখনো। দেবে দেবে এমন সময়। পুকুরের সবুজ শ্যাওলা ভরা পানি দাপিয়ে মাদ্রাসার বাচ্চাগুলো গোসল করছে। আমি সিঁড়িতে বসে দেখছি তা। দৃশ্যটায় কোনো বৈচিত্র নেই। খুব স্বাভাবিক। ওদের পানির ছিটে এসে আমার গ...
জানা অজানা, বিস্ময়কর অনেক ঘটনাই ঘটে থাকে, বা আমাদের জানার বাইরেও অনেক ঘটনা, ইতিহাস জড়িয়ে আছে এই পৃথিবী থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত। প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নিত্যনতুন অবাক করার মত ঘটনা। বা অজানা অনেক কিছুই রয়েছে। অজানা, অবাক করা, বিস্ময়কর ঘটনাগুলো জানতে আমাদের সাথেই থাকুন। সব ধরণের জানা অজানা তথ্যগুলো জানার জন্য চোখ রাখুন আমাদের এই ব্লগসাইটে।