ঊনবিংশ শতাব্দীর প্রযুক্তি- টেলিফোন এবং টেলিগ্রাম যে প্রযুক্তিগুলো আজ হাতে হাতে, যা ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবন কল্পনা ও করতে পারিনা কেমন ছিল সেই প্রযুক্তিগুলোর শুরু! ঊনবিংশ শতাব্দী ছিল অনেক উল্লেখযোগ্য প্রযুক্তির হাতে খড়ি শতক। যে প্রযুক্তিগুলো আজ নতুন রঙ, নতুন ঢঙে দুনিয়া কাঁপাচ্ছে। সেই দুনিয়া বদলে দেয়া প্রযুক্তিগুলোর শুরুর ইতিহাস নিয়ে কয়েক পর্বের ধারাবাহিক এর প্রথম পর্ব এটি। টেলিফোন: প্রথমেই আসা যাক টেলিফোন এর কথায়। প্রথম যখন এমন একটা ধারণা উপস্থাপন করা হল, যে মানুষের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পাঠানো হয়ত সম্ভব তখন এটা অনেক টা জাদুবিদ্যার মত শুনিয়েছিল। কিন্তু যখন ১৮৭৬ সালে আলেক্সান্ডার গ্রাহাম বেল প্রথম তার "তড়িৎ তারবার্তা" পেটেন্ট করে ফেললেন তখন জাদুবিদ্যার মত শোনানো এই অসম্ভব ব্যাপার বাস্তব হয়ে গেল। এবং রাতারাতি অনেক কিছু বদলে গেল। প্রথম টেলিফোন আজ আমরা কত রকমের ফোন, ফোনের বিভিন্ন অপারেটিং সিস্টেম, ফোনেই ইন্টারনেট ব্যবহার, কি না করছি ফোন দিয়ে। অথচ একসময় মানুষের কল্পনাতেও ছিলনা এভাবে দূর থেকে একজন এর কন্ঠ আরেকজনের কাছে পৌছানো যায়। আলেক্সান্ডার গ্রাহা...
জানা অজানা, বিস্ময়কর অনেক ঘটনাই ঘটে থাকে, বা আমাদের জানার বাইরেও অনেক ঘটনা, ইতিহাস জড়িয়ে আছে এই পৃথিবী থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত। প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নিত্যনতুন অবাক করার মত ঘটনা। বা অজানা অনেক কিছুই রয়েছে। অজানা, অবাক করা, বিস্ময়কর ঘটনাগুলো জানতে আমাদের সাথেই থাকুন। সব ধরণের জানা অজানা তথ্যগুলো জানার জন্য চোখ রাখুন আমাদের এই ব্লগসাইটে।