Skip to main content

Posts

Showing posts with the label ভৌতিক

অ্যান্টি প্লানচেট ভৌতিক গল্প

এন্টি প্লানচেট অক্টোবর 01, 2018 গল্প লিখেছেন :  রিয়া “আজ রাহুলের পড়ালেখার সমাপ্তি হলো। অনেক বছর হলো প্রিয় বাংলাদেশকে ছেড়ে আমেরিকায় আছে। পরিবার আত্মীয়স্বজনের কথা মনে হলেই খুব খারাপ লাগতো রাহুলের। তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে ফ্লাইট কনফার্ম করলো। বাংলাদেশ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রাহুল, বাসায় আগে থেকে জানানো হয়নি। বাসায় গিয়ে সারপ্রাইজ দিবে সবাইকে। এখন একটা গাড়ি দরকার, কুমিল্লা যেতে হলে ভাড়া করতে হবে। রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করা উচিৎ। রাহুল বাহিরে আসার ১০মিনিট পরই একটা গাড়ি দেখলো, ব্লাক ক্লার। রাহুল গাড়ির পাশে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো এখন গাড়ি কোথায় পাবে? কুমিল্লা যাওয়ার জন্য। ড্রাইভার রসিকতা করে উত্তর দিলো, স্যার কি প্রথম এয়ারপোর্টে আসছেন? রাহুল একটু বিব্রত বোধ করে। এমন সময় গাড়ির পেছন থেকে স্যুট টাই পরা এক ভদ্রলোক রাহুলকে জিজ্ঞেস করলো কোথায় যাবে? রাহুল জানালো সে কুমিল্লা তিতাসে যাবে। ভদ্রলোক রাহুলকে গাড়িতে উঠতে বলে, উনি গৌরিপুর যাবে। রাহুলকে গৌরিপুর থেকে আবার তিতাসে যেতে হবে।।অবশ্য মাত্র ২০/২৫মিনিট লাগবে এতে। রাহুল গাড়িতে বসে নিশ্চিন্ত হলো, আর চিন...

হানাবাড়ি ভৌতিক গল্প

হানাবাড়ি অক্টোবর 01, 2018 : বিভাগ- ভৌতিক গল্প লিখেছেন :  Collected জর্জিয়ার আতংক সাভানাহ নদীর ধারের ওকভিলের বাড়িটায় থাকতেন ওয়ালসিংহাম নামের এক কৃষক। ওটা পড়েছে আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে। ওয়ালসিংহাম মোটেই কুসংস্কারে বিশ্বাস করতেন না। কাজেই শুরুতে বাড়িকে ঘিরে যেসব ছোটখাট ঘটনা ঘটতে লাগল, ওগুলোকে বদ প্রতিবেশিদের সাজানো নাটক বলে ধরে নিলেন। তবে যতই দিন গড়াতে লাগল অতিষ্ঠ হয়ে উঠলেন। পরিবারের লোকেরা রাতে বিছানায় যেতে না যেতেই অত্যাচার বাড়ে। ঘরের দরজায় করাঘাত হয়, বেল বাজে আর বিনা কারণে চেয়ার উল্টে পড়তে থাকে। বাড়িতে একটা কুকুর আছে। বুদ্ধিমান ম্যাস্টিফ কুকুরটাকে সবাই ডাকে ডন সিজার নামে। এক দিন দেখা গেল হল ঘরে ঢোকার মুখের করিডোরে দাঁড়িয়ে প্রচণ্ড চেঁচাচ্ছে সে, রাগে শরীরের লোম খাড়া হয়ে গেছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেয়ালের দিকে। তারপরই লাফ দিয়ে সামনে এগুল। কিন্তু ভয়ঙ্কর একটা চিৎকার করে মাটিতে পড়ল ওটা। মনে হলো যেন নিষ্ঠুর এক জোড়া হাত তাকে ধরে আছাড় মেরেছে। পরীক্ষা করে দেখা গেল কুকুরটার ঘাড় ভেঙে গেছে। এদিকে বাড়ির বিড়ালটার সঙ্গে যেন অশরীরীটার একটা চমৎকার বোঝাপড়া হয়ে গেছে। ...

ভুতের গল্প!!!

ভূতের গল্প সাদিয়া শারমিন বিশাল বন। বনের শেষে গ্রাম। গ্রামের নাম চন্দনপাড়া। গ্রামে থাকত এক কৃষকে। কৃষকের নাম রহিম।  প্রতিদিন সন্ধ্যায় রহিম তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরে। কিন্তু একদিন কাজ বেশি থাকার কারণে রহিম তার বন্ধুদের সঙ্গে ফিরল না। সে দেরি করে ফিরবে বলে বন্ধুদের বিদায় করে দিল।  অনেক রাত হয়ে গেছে। কিন্তু কৃষক এখনও বাড়ি ফেরেনি। কিষাণী চিন্তা করছে। সে রহিমের বন্ধুদের কাছে খোঁজ নিয়েছে। কিন্তু বন্ধুরা বলে, ‘রহিম তো বলেছে কাজ বেশি আছে বলে বাড়ি ফিরতে দেরি হবে।’ ওদিকে রহিম খুব ভয় পাচ্ছে। মাঠ থেকে রহিমের বাড়ি ফিরতে বটগাছ পড়ে। বটগাছ সাধারণত ভূতের আবাসস্থল হয়ে থাকে। রহিম তার বন্ধুদের কাছে শুনেছে রাতের বেলা সব ভূতগুলো বের হয়। এর মধ্যে যারা রাত করে, তাদের সবাইকে ভূতগুলো ঘাড় মটকে দেয়। তখন ছিল শীতকাল। রহিম নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, ‘ভূত-প্রেত দুনিয়ায় নেই। শুধু শুধু ভয় পেয়ে কাজ নেই। আল্লাহর নাম নিয়ে যাই। ইনশাআল্লাহ। কিছুই হবে না। এভাবে রহিম চলতে থাকল। মাঠ পার হতেই নদী। রাত অনেক হয়েছে। খেয়া নৌকা ঘাটে বাঁধা থাকলেও মাঝি নেই, কনকনে শীত। নদীর পাশ ঘেঁষে আছে ঝোপ। ঝোপের মধ্যে বাঁশগুলো শ...

সত্যিকার ভুতের ঘটনা!!!

এটা কিন্তু মিথ্যা ভূতের গল্প নয়। সত্যি ঘটনা। আমরা সার্জিক্যাল মাস্কের কথা সবাই জানি। এটা সাধারণতঃ চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। কিন্তু জাপানের কথা একটু আলাদা। এখানকার সাধারণ মানুষরা কারণে অকারণে মাস্ক পড়ে ঘুরে বেড়ায়। ঠিক সেরকমই ১৯৭৯ সালের দিকে হঠাৎ টোকিওর রাস্তায় মাঝে মাঝে মাস্ক পড়ে এক মেয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। আর মাস্ক পড়া সেই মেয়েটা যখন তখন বাচ্চাদের পথ আগলে ধরত। হঠাৎই কোন বাচ্চার পথ আগলে ধরে তারপর জিজ্ঞাসা করত, “আমাকে কি খুব সুন্দর লাগছে?” বাচ্চাটা উত্তর দেবার আগেই সে তার মাস্কটা খুলে ফেলত, তারপর চেঁচিয়ে বলত, “এবার দেখে বল, আমাকে সুন্দর লাগছে কি না?” তার মুখটা দেখে কেউ যদি বলত, “না” তাহলে সে ক্ষেপে গিয়ে বের করত বিশাল এক কাঁচি। তারপর সেটা দিয়ে বাচ্চাটার মাথায় আঘাত করে করে মেরে ফেলত। আর যদি বাচ্চাটা বলে, “হ্যাঁ” তবে সে তার বড় কাঁচি দিয়ে বাচ্চাটার মুখ কান পর্যন্ত কেটে দিত। একমাত্র বাঁচার উপায় হল- এই মেয়েকে কনফিউজড করে দেয়া । সে যদি বলে, “আমাক কি সুন্দর লাগছে?” তাহলে বলতে হবে, তোমাকে খুব সাধারণ একটা মেয়ের মত লাগছে অথবা তুমিই বল, ‘তোমাকে কেমন লাগছে?’ এ...

নারীর ভূষণে ভয়ংকর ডাইনি!!

নারীর ভূষণে ভয়ংকর ডাইনি ! সেপ্টেম্বর ২৪, ২০১৮   - অন্যরকম খবর মানুষ সৃষ্টির সেরা জীব তবে মানুষের সকল কাজই কিন্তু সেরা হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছে যারা পৃথিবীকে আলোকময় করেছে আবার এমন কিছু ব্যক্তির আবির্ভাব পৃথিবীতে ঘটেছে যাদের কাজ ও কর্ম দ্বারা পৃথিবী কলঙ্কিত হয়েছে। তবে সুখের সাথে একথা বলা যায় যে, তাদের সংখ্যা খুব বেশী নয়। যে সকল ব্যক্তির কর্মে মানবতা কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে পুরুষ যেমন আছে তেমনি আছে নারী। আর তেমনই একজন নারী হচ্ছেন ইলচ কোচ। এই নারী এতটাই জঘন্য ছিলেন যে, তাকে সম্বোধন করা হয় বুখেন ওয়ার্ল্ডের ডাইনি হিসেবে। ইলচ কোচ ছিল জঘন্যতম একজন খুনি মহিলা। সে কারাগারে বন্দীদের হত্যা করতো এবং তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ করতো। ইলচ কোচ ১৯০৬ সালের ২২ সেপ্টেম্বর তারিখে জার্মানির ডেরেসডেনে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিল কারখানার একজন কর্মচারী। তিনি শৈশবে একজন সদা হাস্যোজ্জল বালিকা ছিলেন। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করলে ১৯৩২ সালে তিনি নাজি পার্টিতে যোগদান করেন। কোচের স্বামীর নাম ছিল কার্ল ওট্টো। যিনি পেশায় ছিলেন এ...

মানুষখেকো ভয়ংকর এক দ্বীপ!!!

মানুষ খেকো ভয়ংকর এক ভুতুড়ে দ্বীপ ! সেপ্টেম্বর ২4, 2018   - অন্যরকম বিভাগ ভুত! এই শব্দটি শুনলেই যেন মনটা ভয়ে দুরুদুরু করে উঠে ।  যে যতই সাহসী ব্যক্তি হন না কেন ভুতের ভয় পায় না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন ।  অনেকেই বলে ভুত বলে কিছু নেই ,  কিন্তু যে ভুত বিশ্বাস করে না সেও যে ভুতের ভয় পায় না তা সে বুকে হাত দিয়ে বলতে পারবে না ।  আমরা জানি ভুত থাকে বড় গাছ ,  কবরস্থান ,  শ্মশান ,  পুরনো বাড়িতে, কিন্তু আপনাকে যদি কোনও দ্বীপের কথা বলা হয় আপনি কি বিশ্বাস করবেন ?  হয়তো করবেন ,  কারণ দ্বীপে ভুত থাকতেই পারে । তবে যদি বলা আমেরিকার কোনও দ্বীপে ভুত আছে তাহলে কি বিশ্বাস করবেন ?  এবার হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।   কারণ, আলো ঝলমল আমেরিকায় ভুত আসলো কোথা থেকে!   তবে আপনাকে আরও অবাক করে দেয় যে ,  আমি যে ভুতুড়ে দ্বীপের কথা বলছি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত । দ্বীপে পরিত্যক্ত একটি অডিটোরিয়াম আধুনিক চকচকে নিউইয়র্ক শহর থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ খুঁজে প...