Skip to main content

Posts

Showing posts with the label ভবিষ্যৎ প্রযুক্তি

ভবিষ্যত প্রযুক্তি

ভবিষ্যত প্রযুক্তি প্রযুক্তি   বিশ্বে শেষ কথা বলে কিছু নেই। আজকে হয়তো যে ডিভাইসটি ৪ কেজি ওজনের তা মাস পেরোলেই ৪০০ গ্রামে নেমে আসতে পারে, অথবা যে রোবট এখনো ঠিকভাবে তার আঙুলের নড়াচড়াই করতে অক্ষম, বছর ঘুরলে সেই রোবটটিই হয়তোবা সরাসরি যুদ্ধে ভারী অস্ত্র চালনায় ব্যবহৃত হবে। সে জন্য ভবিষ্যতের কল্পনার উত্তর একমাত্র ভবিষ্যতই দিতে পারে। ভবিষ্যতে দুনিয়া দাপিয়ে বেড়াতে পারে এমন তিনটি প্রযুক্তি পন্যের সাথে পরিচিত হয়ে নিন। ১ )  কালি   মোছার   প্রিন্টার   কাগজে ছাপার কালিতে ভুল পেলে তা শোধরাতে আমরা বিশেষ ফ্লুইড ব্যবহার করি সাধারণত। কিন্তু তাতে করে কাগজের ওপরে বেশ একটা স্তর পড়ে যায় সাদা রঙের। সেই কারণেই হয়তো ডিজাইনার Kim Su Yeon ডেভেলপ করতে চেয়েছেন এমন এক প্রিন্টার যা কাগজে থেকে নিখুঁতভাবে ছাপার কালি মুছে ফেলবে!! ভুল লেখা প্রিন্ট হলেও সমস্যা নেই,সম্পূর্ণ কালি মুছে আবার নতুন করে প্রিন্ট নিন। বিষয়টা কেমন অস্বাভাবিক না? হ্যাঁ, বিষয়টা এমনই যে এটি সাদা কাগজকে তার পূর্বের রূপে ফিরিয়ে দেবে। এতে করে কাগজকে পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে আর কি! তবে এটা শুধু সম্পূর্ণ কা...

ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন

ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সি     নিয়ে   আলোচনার আগে আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর ব্যবহৃত মুদ্রাব্যবস্থা নিয়ে একটু জেনে নেয়া যাকঃ বহু বছর আগে থেকেই মানুষ তার প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র লেনদেন করে আসছে। লেনদেনের সবচেয়ে প্রাচীন এবং অধিক প্রচলিত প্রথার মধ্যে অন্যতম ছিলো বিনিময় প্রথা। কিন্তু মানদন্ডের বিচারে সেখানে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছেন। ধরা যাক, ফল ব্যবসায়ী শফিক সাহেবের একবস্তা চাল লাগবে এবং বিনিময়ে তাকে এক বস্তা তুলা দিতে হবে। কিন্তু শফিক সাহেবের কাছে কোন তুলা নেই। যেহেতু শফিক সাহেবের কাছে কোন তুলা নেই, তাহলে এখানে বিনিময় কার্য সম্পন্ন হতে পারছেনা। বিনিময় প্রথার এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার লক্ষ্যে সবাই এমন একটা প্রথা উদ্ভাবনের প্রয়োজনীয়তা অনুভব করলো, যেখানে সব ধরণের পণ্যের একটা আদর্শ মূল্য থাকবে। উদাহরণ হিসেবে গোল্ডের কথা বলা যেতে পারে। অনেক বছর আগে থেকে এখনো গোল্ডকে সম্পদ পরিমাপের একটা একক হিসাবে ধরা হত। আগে সরাসরি গোল্ড লেনদেন হত, সেটা একসময় মানুষের প্রয়োজনমত কাগজের মুদ্রা ব্যাবস্থায় রূপ নেয়। এভাবে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মুদ্র...

চালকবিহীন গাড়ি (autonomous-vehicles-are-not-dream-anymore)

চালকবিহীন গাড়ি; স্বপ্ন নয় সত্যি। শিরোনাম  দেখে হয়তো অনেকে চমকে গিয়েছেন। বলিউডপ্রেমীরা হয়তো এতক্ষণে সিদ্ধান্তে পৌছে গিয়েছেন। একটা দীর্ঘ হামি দিয়ে বলে ফেললেন ও, আয়েশা টাকিয়া অভিনীত  Taarzan: The Wonder Car   এর কথা বলছেন! হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন। আমরা সেই মালিক হত্যার প্রতিশোধ নেয়া টারজানের কথাই বলছি। তবে এই সাইটের সাথে পরিচিতরা কিংবা এই সাইটের নাম দেখে নিশ্চইয় বুঝতে পেরেছেন এটা সিনেমার কথা বলার প্লাটফর্ম না। তাহলে! সমজদারদের জন্য যেমন ইশারাই যথেষ্ট, ঠিক তেমনি অনেকেই নিশ্চইয় বুঝতে পেরেছেন আমরা চালকবিহীন গাড়ির কথা বলছি। তবে টারজানের মতো রাত বিরাতে গর্জে উঠা সিনেম্যাটিক নয়। একেবারে সত্যি সত্যি! তাই আমাদের আজকের ফিচার বিস্ময়কর এই চালকবিহীন গাড়িকে নিয়েই। বাড়ি থেকে বেরুলেন অফিসের উদ্দেশে। আপনার চালক অনুপস্থিত। গাড়িটিই আপনাকে পৌঁছে দিল গন্তব্যে। এমনটা হলে কেমন লাগবে ভাবুন তো? 'চালকবিহীন গাড়ি' কল্পবিজ্ঞানের বস্তু বলে মনে হলেও, বাস্তবে এর কাজ অনেকটাই এগিয়েছে। চলছে পরীক্ষামূলক ব্যবহার। আর এই প্রজেক্ট 'গুগল কার' নিয়ে মাঠে নেমেছে গুগল। সহযোগিতায় রয়েছে টয়োট...