Skip to main content

Posts

Showing posts with the label স্বাস্থ্য টিপস

শীতে শিশুর যত্ন ও স্বাস্থ্য সুরক্ষার উপায়!

শীতে শিশুর যত্ন ও স্বাস্থ্য সুরক্ষার উপায়! ঋতু পরিবর্তনের ফলে শীতকালে শিশুরা খুব অল্পতেই অসুস্থ্য হয়ে পরতে পরে। এমনিতেই শিশুর যত্নে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হয় আর শীতকালে শিশুর চাই বাড়তি যত্ন। সাধারনত শীতকালেই ঠাণ্ডা, সর্দি, কাশিসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায় এবং কিছু ভাইরাস জনিত রোগ শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। তাই শীতে শিশুর যত্ন নিতে তার স্বাস্থের প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখতে হয়। একটু অসাবধানতা ডেকে আনতে পারে অনেক বড় সমস্যা। এই শীতে শিশুর সঠিক পরিচর্যা ও সুস্বাস্থের প্রতি অন্য সময়ের চেয়ে একটু বেশি যত্নবান হোন। তাই এই লেখাটি ভালোভাবে পড়ে বুঝে নিন শীতে শিশুর স্বাস্থ্য ভালো রাখার উপায় ও শীতে শিশুর পরিচর্যার কৌশল। শীতে শিশুর যত্ন ও স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শিতে শিশুকে উপযুক্ত আরামদায়ক ও কিছু বাড়তি গরম কাপড় গায়ে দিতে দিবেন। তার মাথা, ঘাড়, হাত এবং পা ভালো ভাবে গরম কাপড়ে ঢেকে রাখার ব্যবস্থা করুন। সাধারনত প্রাপ্ত বয়স্ক লোকের চেয়ে শিশুদের এক লেয়ার বেশি কাপড় নিশ্চিত করুন। আর অবশ্যই শিশুদের জন্য কয়েক জোড়া শীতের কাপড় ব্যবহার করবেন এবং দুই থেকে তিন দিন অন...

আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে অব্যর্থ পেইনকিলার!

আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে অব্যর্থ পেইনকিলার! আপনার রান্নাঘরে এমন কিছু অব্যর্থ ব্যথানাশক আছে যা যে কোনও ভালো পেনকিলারের চেয়েও বেশি কার্যকর, তা কি জানেন? তার চেয়েও বড়ো কথা হচ্ছে, ব্যথানাশক ওষুধ টানা ব্যবহার করে গেলে কিন্তু শরীরে তার কুপ্রভাব পড়ে৷ জেনে নিন আচমকা কোথাও ব্যথা হলে কোন কোন জিনিস আপনাকে সাহায্য করতে পারে৷ দই:  পেটে ব্যথা, পেট ফুলে থাকা বা বদহজম সারাতে দারুণ কার্যকর ভূমিকা নিতে পারে বাড়িতে পাতা সাদা দই৷ এর মধ্যে উপস্থিত প্রোবায়োটিক আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে৷ দিনে দু’বার দু’ বাটি দই খেলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে! পিপারমিন্ট:  মাসলের ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, না্র্ভে ব্যথা কষ্ট দিচ্ছে? পুদিনার পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খান৷ তাতে হজমশক্তি বাড়বে, ধীরে ধীরে শান্তি নেমে আসবে আপনার শরীরে ও মনে৷ তাতে করে ব্যথার বোধটা খুব বেশি ভোগাবে না৷ ঈষদুষ্ণ জলে 10-12 ফোঁটা পিপারমিন্ট অয়েল দিয়ে স্নান করে ঘুমোতে যান রাতে, ফারাকটা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন৷ আদা:  মাসলের ব্যথা, আর্থারাইটিস, পেটের ব্যথা, বুকের ব্যথা আর পিরিয়ডের ব্যথায় খ...

গরমে চুল ও ত্বকের যত্নে প্রয়োজনীয় টিপস

গরমে চুল ও ত্বকের যত্নে প্রয়োজনীয় টিপস   অক্টোবর 11, 2018  লিখেছেন-   প্রিয়া সাঈদ : বিভাগ-    সৌন্দর্য , চুলের যত্ন, ত্বকের যত্ন শীতের বিদায়ের শেষে এবার উকি দিচ্ছে বসন্ত। আর বাতাসের উষ্ণতা বাড়ার সাথে সাথে চুল ও ত্বকে যেন এর প্রভাব পড়তে শুরু করেছে। সূর্যের তাপ এবং ধুলাবালুর কারণে এ সময়ে চুল ও ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নের। কারন আমাদের সুন্দর, সুস্থ আর চকচকে ত্বক ও ঝলমলে চুল প্রত্যাশা থাকলেও, কিন্তু গরমে এই ত্বক হয়ে যায় তেলতেলে ও ঘামযুক্ত। এতে ত্বক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আর চুলের ক্ষেত্রে তো কথায় নেই রুক্ষ, আগা ফেটে যাওয়া এবং না বাড়ার সমস্যা লেগেই থাকে।  আপনার একটু খানি যত্নে গরমের দিনে ত্বক ও চুল থাকতে পারে সকল সমস্যামুক্ত। চলুন জেনে নেই গরমের সময়ে কিভাবে চুল ও ত্বকের যত্ন নিবেন। গরমে ত্বকের যত্ন টিপস প্রচুর পানি পান করুন পানি শুধু শরীরে আর্দ্রতা জোগায় না, ত্বককে করে তোলে সজীব। প্রচন্ড গরমে ঘামের মাধ্যমে ত্বকের আর্দ্রতা কমে যায়। এই সময় প্রচুর পানি খাওয়া দরকার। এছাড়াও প্রয়োজনে ফলের রস, লেবুর রস এবং খাবার স্যালাইনও পান করা যেতে পারে। মোট...

শিশু যখন খেতে চায় না!!

শিশু যখন খেতে চায়না!! অক্টোবর 07, 2018 : বিভাগ- স্বাস্থ্য টিপস প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক এম আর খান শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, খাদ্য, পুষ্টি সমস্যাসহ নানা বিষয়ে ইত্তেফাকের স্বাস্থ্য পাতায় নিয়মিত লিখবেন। এ সংখ্যায় লিখেছেন শিশু কেন খেতে চায়না। অনেক মা-ই অভিযোগ করেন যে, তার শিশু খেতে চায় না। খাওয়াবার ব্যাপারে অনিয়মই হচ্ছে শিশুর খেতে না চাওয়ার প্রধান কারণ। মা যদি খাওয়াবার ব্যাপারে যথাযথ নিয়মকানুন মেনে না চলেন, তবে শিশুর খেতে না চাওয়াই স্বাভাবিক। অনেক মা শিশুর খাবারের মাঝখানে তাকে অনিয়মিতভাবে বিস্কুট, ফল, লজেন্স, আইসক্রিম ইত্যাদি খেতে দেন। কেউ কেউ নিয়ম করে ছয়টায় দুধ, আটটায় ডিম, দশটায় দুধ, বারোটায় স্যুপ এ রকম ইচ্ছেমতো চার্ট বানিয়ে খাওয়ান। অনেকে আবার শিশুকে নিয়মমাফিক খাওয়ানোর মাঝে কান্নামাত্রই মায়ের দুধ খাওয়ান। কোনো কোনো বাড়িতে শিশু নিজের খাবার সময় ছাড়া অন্য সময়ও পরিবারের অন্যান্য সদস্য বা আত্মীয়-স্বজন সবার সাথে খায়। আবার অনেক মা তার শিশু সাতটায় সময় পেটভরে খায়নি বলে আটটার সময় তাকে আরেকবার খাবার দেন, নয়টার সময় আবার চেষ্টা করেন এবং এমনিভাবে সারাদিন ধরেই প্রচেষ্টা চলতে...

শিশু যখন বড় হচ্ছে!!

শিশু যখন বড় হচ্ছে!! অক্টোবর 07, 2018 : বিভাগ- স্বাস্থ্য টিপস শিশুর মুখে আধো আধো বোল, প্রথম মা-বাবা ডাক, প্রথম বসতে শেখা, প্রথম হাঁটা—পরিবারের সবার জন্য এ এক পরম আনন্দের ও কৌতূহলের বিষয়। অনেক মা-বাবা এই বিশেষ দিনগুলোকে ডায়েরি বা অ্যালবামে স্মৃতি হিসেবে রেখে দেন। জেনে রাখুন, এ বিষয়গুলো কবে কখন কীভাবে ঘটেছে, তা সংরক্ষিত রাখাই ভালো। কেননা, চিকিৎসকেরাও এতে বুঝতে পারেন শিশুটির যথাযথ বিকাশ হচ্ছে কি না। একটি শিশুর বিকাশ ও বৃদ্ধি যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন হতে পারে যে ৮ বা ৯ বছর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু তারপর আর সব ঠিকঠাক হচ্ছে না। কারও কৈশোর প্রাপ্তিতে দেরি হয়ে যায়। তখনই আমাদের জানার প্রয়োজন পড়ে আগে কী হয়েছিল। * ৭ মাস বয়সে একটি শিশু কোনো রকম সাহায্য ছাড়াই বসতে শেখে। এ সময়েই সে অন্যের চেহারা, ভাবভঙ্গি দেখে নিজের আবেগ যথাযথ প্রকাশ করতে পারে। আবেগ অনুভূতির সঠিক ধারণা পেতে প্রায় ৯ মাস লেগে যায়। ৯ মাসের দিকেই সে আঙুল দিয়ে কোনো বস্তু ধরার ও বসে যেকোনো দিকে ঘুরে তাকানোর দক্ষতা অর্জন করে বলে নানা বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে। * ৮ মাস বয়সে কোনো কোনো শিশু হামাগ...

হৃদরোগ প্রতিরোধে!!

হৃদরোগ প্রতিরোধে!! অক্টোবর 07, 2018 : বিভাগ- স্বাস্থ্য টিপস ‘আমার হার্ট, তোমার হার্ট’ হলো এ বছর বিশ্ব হার্ট দিবসের স্লোগান। এর অন্তর্নিহিত বিষয় হলো সব সমমনা মানুষকে একীভূত করা ও হার্টের সুস্থতা বিষয়ে একতাবদ্ধ হওয়া। বিশ্বব্যাপী হৃদ্‌রোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্য এ দিবস পালন করা হয়। এক সমীক্ষা অনুযায়ী দেখা যায়, ২০০০ সালের শুরু থেকে প্রতিবছর ১৭ মিলিয়ন লোক মারা যায় হৃৎপিণ্ড ও রক্তনালিজনিত রোগের কারণে। দেখা যায়, হৃৎপিণ্ডে রক্তনালির ও মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণে মৃত্যুর হার ক্যানসার, এইচআইভি-এইডস ও ম্যালেরিয়া থেকে বেশি। বর্তমানে ৩১ শতাংশ মৃত্যুর কারণ ধরা হয় এই হৃদ্‌রোগ ও রক্তনালিজনিত রোগের কারণে এবং অল্প বয়সে ৮০ শতাংশের মৃত্যুর কারণও এ হৃদ্‌রোগকে দায়ী করা হয়। হৃদ্‌রোগের প্রাথমিক লক্ষণ হলো শ্বাসকষ্ট হওয়া, অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন হওয়া ইত্যাদি। এনজাইনা হচ্ছে রোগীর সাধারণত বুকে ব্যথা, বুকে চাপ অনুভব করা, বুক ভার ভার হওয়া, দম বন্ধ হয়ে আসার উপক্রম হওয়া ইত্যাদি। কারও করোনারি আর্টারি বা হার্টের রক্তনালির ৭০ শতাংশ ব্লক হয়ে গেলে তখনই এনজাইনা হয়ে থাকে। কখনো কখনো এনজাইনা থেকে হার...

স্মৃতিশক্তি রক্ষার্থে খাবারের ভূমিকা

স্মৃতিশক্তি রক্ষার্থে খাবারের ভূমিকা Collected. ০5 অক্টোবর, ২০১৮ : বিভাগ- স্বাস্থ্য টিপস বয়স বাড়ার সাথে সাথে শরীরের নানা ধরনের পরিবর্তন আসে। এর মধ্যে অন্যতম হলো মস্তিষ্ক। মস্তিষ্কে পরিবর্তনের ফলে তৈরি হয় বিস্মৃতি। আলঝেইমার রোগে আক্রান্ত হয়ে স্মৃতি হারিয়ে ফেলেছেন এমন অনেকেই আছেন। স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া ছাড়াও বুদ্ধির অবনতি, উদাসীনতা, কথা বলায় সমস্যা, কথা জড়িয়ে আসা ইত্যাদি সমস্যা দেখা যায়। বিস্মৃতির কারণ হিসেবে খাদ্যাভ্যাসকে দায়ী করেছেন বিশেষজ্ঞগণ। আধুনিক জীবন ও রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস অনেকটা ভূমিকা রাখে। তাই বিশেষজ্ঞগণ বলেছেন, কিছু খাদ্যাভ্যাস এই রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। যেমন-সিলিকন ও কোলিনযুক্ত খাবার এই ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। গরুর মগজ, কলিজা, লেটুস পাতা, পেঁয়াজ, দুধ, ডিম ইত্যাদি সিলিকন সমৃদ্ধ খাবার। এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে কিছু ভিটামিন যেমন-ভিটামিন ই, বিটা ক্যারোটিন ও ফলিক এসিড সমৃদ্ধ খাবার খেতে হবে পর্যাপ্ত। এছাড়া কিছু অ্যামাইনো এসিড যেমন: কোলিন পাওয়া যায় শিম, বরবটি ও বীজ জাতীয় খাবারে। কোলিন মস্তিষ্কে...

ঘামাচি থেকে মুক্তির উপায়

ঘামাচি থেকে মুক্তির উপায় লিখেছেন :  ডা. সঞ্চিতা বর্মন 05 অক্টোবর, ২০১৮ : বিভাগ- স্বাস্থ্য টিপস ঘামাচি আমাদের কাছে একটি অতি পরিচিত নাম। তবে অনেকেই একে চর্মরোগ হিসেবে গ্রহণ করেন না; কিন্তু ঘামাচিও একটি চর্মরোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে মিলিরিয়া বলা হয়। ত্বকের মৃত কোষ এবং স্টেফ এপিডারমাইডিস নামের জীবাণু ত্বকের লোমকূপের সঙ্গে লুকিয়ে থাকা ঘামগ্রন্থির মুখ বন্ধ করে দেয়। উষ্ণ আবহাওয়ায় প্রতিনিয়ত শরীরে ঘাম তৈরি হতে থাকে; কিন্তু ঘামগ্রন্থির মুখ বন্ধ থাকায় সেই ঘাম বের হতে পারে না। তাই লাল ফুসকুড়ি বা দানার আকারে ফুলে ওঠে। চুলকানি ও লাল দানার পাশাপাশি এগুলো অনেক সময় জ্বালা করে এবং ত্বক লাল হয়ে যায়। ঘামাচি সাধারণত যেসব জায়গায় ভাঁজ পড়ে এবং কাপড়ের ঘষা বেশি লাগে সেসব স্থানে বেশি হয়। যেমন- ঘাড়ে, কাঁধে, বুকে, বগলে, কনুইয়ের ভাঁজে এবং কুঁচকিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ঘামাচির জন্য চিকিৎসার চেয়ে ঘরোয়া যত্ন বেশি কার্যকরী। প্রতিদিন নিয়মিত গোসল করতে হবে। শরীর যতটা সম্ভব ঠাণ্ডা রাখতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে। এছাড়া ক্যালমিন, ম্যান্থল অথবা ট্রপিক্যাল স্টেরয়েড ক্রিম বা লোশন ব্যব...

গরমে সুস্থ থাকতে যা খাবেন

গরমে সুস্থ থাকতে যা খাবেন অক্টোবর 05, 2018 : বিভাগ- স্বাস্থ্য টিপস শীতের বিদায়ের পর গরম পড়তে শুরু করেছে। এ সময় সুস্থ থাকতে খাবারের প্রতি  সর্তকতা আনা প্রয়োজন। তীব্র গরমে ঘামের কারণে  শরীর পানিশূন্য হয়ে বিভিন্ন ধরনরে স্বাস্থ্য সমস্যা  দেখা দিতে পারে। তবে কিছু খাবার আছে যেগুলো খেলে আমরা পানি শূন্যতাসহ গরমের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে সুস্থ থাকতে পারি।চলুন যেনে নেওয়া যাক সেই উপকারী খাবার গুলো সম্পর্কে- শসা: শসা ভিটামিন এবং মিনারেলস পরিপূর্ণ একটি সবজি। এর ৯৬ শতাংশ পানি। শসা ভিটামিন-কে, ভিটামিন-সি, ভিটামিন-এ, ফলিক এসিড, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের উত্তম উৎস। শসা কেবল শরীরকে ঠাণ্ডাই রাখে না, সতেজ অনুভূতিও দেয়। ডাবের পানি : ডাবের পানির মধ্যে রয়েছে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট। এটি শরীরকে আর্দ্র রাখতে কাজ করে। দই : প্রবোটাইটিকস খাদ্য হিসেবে দই চমৎকার। গরমে এই খাবার  তাৎক্ষণিক শক্তি দেয়। তাই এটিও রাখতে পারেন আপনার দৈনন্দিন খাদ্যতালিকায়। পুদিনা : পুদিনার মধ্যে রয়েছে শরীর ঠাণ্ডা করার উপাদান। এটি শরীরকে সতেজ করে। লেবুপানি : খুব গরমে এক গ্লাস লে...

হৃদপিন্ডের সুস্থতায় মাত্র 5 মিনিট!!!

হৃদপিন্ডের সুস্থতায় মাত্র 5 মিনিট!!! অক্টোবর 01, 2018 : বিভাগ- স্বাস্থ্য টিপস   অনেকটা সময় একটানা আমরা অফিসে বা বাড়িতে বসে কাজ করি। ফলে হৃদপিন্ডের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে এবং হৃদপিন্ডের ওপর চাপ পড়তে থাকে। এতে হৃদপিন্ডের ক্ষতি হয়। এছাড়াও পায়ের এবং দেহের নিচের অংশের  পেশীগুলোতেও মারাত্মক প্রভাব পড়তে থাকে। এ কারণে গবেষকগণ বলেন, ঘন্টায় মাত্র 5 মিনিট হাঁটলে  এই ধরণের সমস্যার সমাধান করা খুব সহজেই সম্ভব। গবেষণায় দেখা যায়, যারা একটানা বসে না থেকে কিছুক্ষণ পরপর উঠে হেঁটে বা ঘুরে আসেন তাদের হৃদপিন্ড ও মাংসপেশী জনিত সমস্যা অন্যদের তুলনায় অনেক কম থাকে। একজন ইন্ডিয়ান অরিজিন রিসার্চার বরেণ, একটানা বসে থাকার চাইতে 1 ঘন্টা পরপর মাত্র 5 মিনিট হেঁটে নিলে হৃদপিন্ডের সাথে দেহের নিচের অংশের রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক থাকে। এতে করে হৃদপিন্ডের সুস্থতা নিশ্চিত হয়। স্বাস্থ্য টিপস বিভাগের অন্য পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করুন। স্বাস্থ্য সম্পর্কে জানুন, সুস্থ থাকুন। ধন্যবাদ

সকাল বেলার যে 4টি ভুলে মারাত্মক ক্ষতি হচ্ছে দেহের।

সকাল বেলার যে 4টি ভুলে মারাত্মক ক্ষতি হচ্ছে দেহের!!! অক্টোবর 1, 2018 : বিভাগ- স্বাস্থ্য টিপস দিনের শুরুটিই যদি ভালো না কাটে, তাহলে পুরা দিনটা যে খারাপ কাটবে তা বলে দিতে হয় না। আর যদি সকালের কিছু কাজে শরীর ও মনের উপর খারাপ প্রভাব পড়তে থাকে, তাহলে সেটিও বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সকালবেলা আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জেনে নিতে হবে সকলকেই। সুস্থ থাকার মূলমন্ত্র এখানেই। 1. ঘুম থেকে উঠে বিছানায় অনেকটা সময় বসে থাকা অনেকে ঘুম ভেঙ্গে তো উঠে পড়েন ঠিকই কিন্তু আলসেমি করে অনেকটা সময় বিছানাতেই পার করে দিয়ে থাকেন। এতে করে আপনার দেহ ভুল সিগন্যাল পেয়ে যায়। অর্থাৎ আপনার নার্ভ সিস্টেম কখন কি করা Bed-tea উচিত তা ঠিক বুঝে উঠতে পারে না। তাই ঘুম থেকে উঠে বিছানায় বসে না থেকে 1 মিনিট থেকে আলতো করে আড়মোড়া  ভেঙ্গে উঠে পড়ুন। 2. বিছানায় বসে চা/কফি পান করে নেয়া অনেকেই বেড-টি নিয়ে থাকেন, আবার অনেকে বিছানায় বসেই কফি পান করে থাকেন ঘুম তাড়ানোর আশায়। কিন্তু এতে করে ক্ষতি হচ্ছে আপনার হজম শক্তির। সকালে উঠেই অ্যাসিডিক পানীয় পান না করে হালকা কিছু পান করুন। পানি পান করুন। সকালের নাস্তা শেষে ...

আপনি কি জানেন, শুধু Subconscious Mind ব্যবহার করেই দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যা দূর করতে পারবেন।

আপনি কি জানেন, শুধু Subconscious Mind ব্যবহার করেই আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যা দূর করতে পারবেন।  লিখেছেন- জুটন,   সেপ্টেম্বর 30, 2018- বিভাগ- স্বাস্থ্য টিপস হ্যাঁ এটা সত্যি। মানুষের মন দুই ভাবে কাজ করে- 1. Conscious Mind (চেতন মন), আর 2. Subconscious Mind (অবচেতন মন)। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, Subconscious Mind আমাদের দেহের কার্যকলাপের, অভ্যাস আচরণের, এক কথায় মানসিক সব ধরণের কাজের 90% শুধু Subconscious Mind ই ব্যবহার করে থাকে। আমরা যথন কোন একটা অংক করি, বা কোনকিছু চিন্তা করি, ভাবি, সেটা আমাদের চেতন মনের কাজ মানে Conscious Mind এর কাজ। আর আবেগ, অনুভূতি, রাগ, দুঃখ, কষ্ট, ভালো লাগা এমনকি রাতে যে আমরা স্বপ্ন দেখি এসব কিছু Sub conscious Mind এর কাজ। এক কথায় আমাদের মোট কার্যকলাপের 90%ই নিয়ন্ত্রণ করে থাকে Subconscious Mind মানে অামাদের অবচেতন মন। আর এই Subconsious Mind কে কাজে লাগিয়ে আপনি আপনার অভ্যাস, আচরণে অনেক পরিবর্তন আনতে পারবেন। মনোবিজ্ঞানীরা তাই বলেছেন। আপনি যদি আপনার Subconsious Mind কে কোনভাবে বিশ্বাস করাতে পারেন যে, আপনি চাইলে এ বিশ্ব জয় করতে পারে...

অতিরিক্ত খেয়ে ফেলে অস্বস্তিতে ভুগছেন? জেনে নিন সমাধান!

অতিরিক্ত খেয়ে ফেলে অস্বস্তিতে ভুগছেন? জেনে নিন সমাধান! সেপ্টেম্বর 30, 2018 বিভাগ- স্বাস্থ্য টিপস খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলি। যার ফলে দেখা দেয় নানা ধরণের সমস্যা। যে কোন উৎসবের আনন্দের সাথে যে ব্যাপারটি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটা হচ্ছে খাওয়া-দাওয়া। আর যদি সেই উৎসবটি হয় কোরবানির ঈদের মত কোন উৎসব তাহলে তো কথাই নেই। এই সময় বেশি খাওয়ার দাওয়ার প্রবণতা আমাদের মধ্যে খুব বেশি দেখা যায়। সবার বাসা্তেই বেশ ভালো খাবারের আয়োজন থাকে। কিন্তু যত যাই হোক আমাদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই আমাদের খাওয়া উচিৎ। কিন্তু আমরা অনেকেই আছি যারা খাবার দেখলে আর নিজেকে সামলে রাখতে পারি না। তাই বেশি খাওয়ার পরিণতি হিসেবে আমাদের ভুগতে হয় নানা ধরণের শারীরিক সমস্যায়। তাই অতিরিক্ত খাওয়ার অপরকারিতা বলে শেষ করা যাবে না। কিন্তু আমরা যদি কোন কারণে বেশি খেয়েই ফেলি তাহলে কি হবে? চিন্তার কিছু নেই! কিছু ব্যাপার মাথায় রাখলে অতিরিক্ত খাওয়ার ফলে যে অস্বস্তি এবং শারীরিক সমস্যা তৈরি হয় তা কমানো সম্ভব। খাওয়ার সাথে সাথে পানি পান না করে, খাওয়া শেষ ...

মাথাব্যথা ও ঘুম না হওয়ার সমস্যা দূর করতে দুধ ও মধুর মিশ্রণ

মাথাব্যথা ও ঘুম না হওয়ার সমস্যা দূর করতে দুধ ও মধুর মিশ্রণ সেপ্টেম্বর 30, 2018 বিভাগ- স্বাস্থ্য টিপস দুইটা সমস্যায় আমজাদ ভাই অনেক দিন যাবত ভুগছেন। একঃ মাথাব্যথা । দুইঃ রাতে ঘুম কম হওয়া। আমজাদ ভাই সেলস এর চাকরি করেন, সারাদিন ঢাকার অনেক দৌড়-ঝাঁপ করতে হয়। রাতের বেলা বাসায় ফিরতেই খুব মাথাব্যাথা করতে থাকে। তাছাড়া ঘুমও আসতে চায় না! অনেক রাত পর্যন্ত জেগে থাকার পর সামান্য ঘুম হয়, আর সকালে উঠেই বেড়িয়ে পড়েন জীবিকার সংগ্রামে। এই সমস্যা থেকে বাঁচার জন্য অনেক ঔষধ খেয়েছেন তিনি। খুব একটা ফল হয়নি। বরং ঔষধের সাইড ইফেক্টে আরও নানান জটিলতায় ভুগছেন এখন। তবে আশার কথা হচ্ছে- আমজাদ ভাই কিছুদিন আগে একজন বিদেশী স্বাস্থ্যবিদের সাথে সাক্ষাত করে এই সমস্যার একটা সহজ সমাধান পেয়েছেন। এখন আর তেমন মাথাব্যথা করে না তার, রাতে ঘুমও ভালো হয়! আমজাদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম- কীভাবে এই দীর্ঘদিনের জটিলতা দূর হলো আপনার? উত্তরে আমজাদ ভাই হাসলেন খুব সুন্দর করে। তারপর আমাকে শেখালেন হাতের নাগালে থাকা দুইটি খাবার দিয়ে কীভাবে ঘুম না হওয়া সমস্যার সহজ সমাধান করা সম্ভব! এই খাবার দুটি হচ্ছে দুধ এবং মধু। এবার সেই সমাধানটি আ...