Skip to main content

হৃদরোগের যে ৯টি অপ্রত্যাশিত লক্ষণ আপনার জানা দরকার

হৃদরোগের যে ৯টি অপ্রত্যাশিত লক্ষণ আপনার জানা দরকার

সংগৃহীত-   27 সেপ্টেম্বর, 2018 09:39


হৃদরোগের যে ৯টি অপ্রত্যাশিত লক্ষণ আপনার জানা দরকার
বুকের ব্যাথা, ক্লান্তি এবং অবসাদ সহ হৃদরোগের বেশ কিছু লক্ষণ এখন আমাদের প্রায় সকলেই জানি। কিন্তু এছাড়াও হৃদরোগের কিছু অপ্রত্যাশিত লক্ষণ আছে যেগুলো সম্পর্কে আপনাকে সজাগ হতে হবে। যদি অকালেই হার্ট অ্যাটাকে মরতে না চান। আসুন জেনে নেওয়া যাক কী সেই লক্ষণগুলো।
১. যৌন দুর্বলতা
আপনি নারী বা পুরুষ যাই হোন না কেন বেডরুম ডিপার্টমেন্টে সমস্যা হলে তা আপনার জন্য খুবই বিব্রতকর বা হতাশাজনক হতে বাধ্য। সাধারণত লোকে মনে করেন পুরুষদের লিঙ্গোত্থানে সমস্যা এবং নারীদের যৌন শীতলতা অন্য নানা কারণেও হতে পারে। তবে হৃদপিণ্ডের সমস্যার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। কেননা হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়লে তা যৌনাঙ্গে যথেষ্ট পরিমাণে রক্ত পাম্প করে সরবরাহ করতে পারে না। যার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়।
২. উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমন একটি কন্ডিশন যাতে ধমনীগুলোর বিপরীতে রক্তের প্রবাহ খুবই উচ্চ হয়। যার ফলে নানা নেতিবাচক লক্ষণ দেখা দেয়। এখন অনেকেই জানেন যে উচ্চ রক্তচাপ হৃদরোগের লক্ষণ। তবে এটি একটু ভিন্ন রকমও হতে পারে। উচ্চ রক্তচাপ হতে পারে পূর্ব থেকেই বিদ্যমান কোনো হৃদরোগের লক্ষণ! অর্থাৎ হৃদরোগের কারণেই উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়েছ!
৩. অনবরত কফ কাশি
কফ হলো ভাইরাল ফ্লু বা শ্বাসযন্ত্রের অসুস্থতার লক্ষণ। ফলে লোকে কখনোই একে হৃদরোগের সঙ্গে সংশ্লিষ্ট করে দেখেন না। তবে যখন হৃদপিণ্ড আপনার ফুসফুসে যথেষ্ট পরিমাণে রক্ত পাম্প করে সরবরাহ করে না তখন ফুসফুস শুকিয়ে যেতে পারে এবং আপনার অনবরত কফের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এটিও হৃদরোগের একটি লক্ষণ।
৪. শ্বাসকষ্ট
আপনার যদি শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় বা আপনার যদি বুকে কোনো কিছু জমাটবদ্ধতা বা আটকে পড়ার অনুভূতি হয় তাহলে তা যে সবসময়ই শ্বাসজনতি সমস্যা হবে তা নয়। বা নিঃশ্বাস নেওয়ার সময় সাঁ সাঁ করে শব্দ হয় তাও যে সবসময় শ্বাসজনিত সমস্যা এমনটা ভাবা ঠিক নয়। বরং ফুসফুসে রক্ত সরবরাহ কমে গেলেও এমনটা হতে পারে। অর্থাৎ হৃদপিণ্ড আপনার ফুসফুসে পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারছে না। আর সে কারণেই এমন সব সমস্যা দেখা দিচ্ছে।
৫. দেহে লোম কমে যাওয়া
এই লক্ষণটির কথা শুনে হয়তো আপনি বিস্মিত হতে পারেন। কেননা অনেক নারীই আজকাল পুরোপুরি লোমমুক্ত দেহ পেতে চান। তাই না? যাইহোক দেহে কিছুটা পরিমাণে লোম থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখনই আপনি দেখতে পাবেন যে আপনার দেহের লোমগুলো উধাও হয়ে যাচ্ছে, বিশেষ করে পুরুষদের বেলায় যা হঠাৎ করেই ঘটে; তাহলে তা হতে পারে হৃদরোগের লক্ষণ। হৃদপিণ্ড ঠিক মতে রক্ত পাম্প করতে না পারায় রক্তসরবরাহ কমে যওয়ায় এমনটা ঘটতে পারে।
৬. পা ফোলা
ওজন বাড়া, গর্ভধারণ, উচ্চ রক্তচাপসহ নানা কারণে পা এবং পায়ের পাতা ফোলার সমস্যা দেখা দিতে পারে। এটি হতে পারে কোনো হৃদরোগের লক্ষণ। কেননা আপনার হৃদপিণ্ড যথেষ্ট পরিমাণে রক্ত আপনার পায়ে পাম্প করে সরবরাহ করতে পারছে না। ফলে শিরা-উপশিরাগুলো থেকে রক্তের বদলে অন্যান্য তরল পদার্থ অতিরিক্ত হারে পা এবং পায়ের পাতায় প্রবেশ করছে। এবং ফুলে উঠছে।
৭. ঘাড় ব্যথা
লোকে অনকে সময় ভাবতে পারে যে, ঘাড়ে ব্যথা হয় সাধারণত বেঠিক অঙ্গভঙ্গি, কাজের সময় ঘাড় মচকানো প্রভৃতি কারণে। তবে যদি দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথা হতে থাকে তাহলে তা হতে পারে ‘অ্যানজিনা’ নামের হৃদরোগের লক্ষণ। ঘাড়ে ব্যথা এই রোগের একটি লক্ষণ।
৮. মাড়ি ফোলা
অনেকেই মনে করেন যে, মুখের স্বাস্থ্য খারাপ হলে বা ক্যাভিটিস এর কারণে মাড়ি ফোলা দেখা দেয়। তবে রক্ত সরবরাহ কমে গেলেও দাঁতের মাড়িতে প্রদাহ হতে পারে এবং তা থেকে মাড়ি ফুলে যেতে পারে। তার মানে মাড়ি ফোলা বিদ্যমান কোনো হৃদরোগের লক্ষণ হতে পারে।
৯. বমি
বমি সাধারণত খাবার হজমপ্রক্রিয়ার সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট একটি সমস্যা। তবে এটি হৃদরোগেরও লক্ষণ হতে পারে। রক্ত সরবরাহ কমে গেলে বুকে এবং পাকস্থলিতে সংকোচন হতে পারে যা থেকে বমির অনুভূতি হতে পারে বা বমির উদ্রেক করতে পারে।

Popular posts from this blog

বাঘ ও হরিণ: শিক্ষামূলক গল্

বাঘ ও হরিণ: শিক্ষামূলক গল্প - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - এক বনে ছিল এক হিংস্র বাঘ। সে যেকোনো প্রাণীকে দেখলেই ঝাপিয়ে পড়তো। কাউকে সে মানতো না। একদিন এক নিরীহ হরিণ সেই বাঘের কবলে পড়লো। হরিণটা অনেক যুদ্ধ করেও পালাতে পারলো না। বাঘ মাত্র ওকে সুবিধামতো কামড় বসাবে। এমন সময় হরিণের মাথায় একটা বুদ্ধি আসল। হরিণ বলল, “ওহে বাঘ। তুমিতো সবাইকেই খাও। আমায় না হয় ছেড়ে দাও। আমার মাংস খেলে তোমার একটুও পেট ভরবে না। তার চেয়ে বরং বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো গরু দিবো। তা দিয়ে এক মাস চলে যাবে তোমার।” বাঘ কথাটা শুনে ভেবে দেখল কথাটাতো মন্দ না। তাই সে হরিণটাকে ছেড়ে দিল। পরে হরিণ চলে গেল সেখান থেকে। আর বাঘ তার জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু চালাক হরিণকে আর পায় কে? হরিণতো তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে জীবনে রক্ষা পেল। তাই গায়ের জোর না থাকলেও বুদ্ধির জোর সবচেয়ে দামি। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি: 1। কাউকে সহজেই বিশ্বাস করা ঠিক না। সহজেই বিশ্বাস করাটা বোকামি। 2। বিপদে পড়লে ভয় না পেয়ে বরং ভয়টাকে জয় করাটাই বুদ্ধিমানের কাজ। 3। গায়ের শক্তি না থাকলেও বুদ্ধির জোর দিয়ে ...

ড্রাই আইস কী?

ড্রাই আইস আকর্ষ ণ  সৃষ্টির জন্যে বিভিন্ন সময় গানের স্টেজে অথবা বিভিন্ন অনুষ্ঠানের সময় কুয়াশার মত ধোঁয়া দেখতে পাই আমরা। এটা আসলে ড্রাই আইস বা শুষ্ক বরফ নামেই পরিচিত। তার মানে কি এটা কঠিন পানি? কিন্তু পানি কঠিন হলে কি সেটা ধোঁয়ার মত উড়বে? ড্রাই আইস প্রথমে ড্রাই আইস কি সেটা বলি। সহজে বললে, শুষ্ক কার্বন-ডাই-অক্সাইডের কঠিন রূপকেই ড্রাই আইস বলে। অনেক কম তাপমাত্রায় এবং কম চাপে (−56.4 °C তাপমাত্রা এবং 5.13 atm চাপে) গ্যাসীয় কার্বন-ডাই-অক্সাইডকে রেখে দিলে সেটি তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থের আকার ধারণ করে। এই কঠিন পদার্থটিই আসলে ড্রাই আইস বলে আমরা জানি। তাহলে এই কঠিন পদার্থটি আবার ধোঁয়ার মতই উড়বে কিভাবে? আসলে ড্রাই আইসকে যখন উষ্ণ ও গরম পানির সংস্পর্শে আনা হয়, তখন মেঘের মত দেখতে শুভ্র ধোঁয়ার সৃষ্টি হয়। এই সাদা ধোঁয়াটি কিন্তু কার্বন-ডাই-অক্সাইড নয়, অধিক ঘনমাত্রার পানির বাষ্পের সাথে মিশ্রিত কার্বন-ডাই-অক্সাইড। ব্যাপার হচ্ছে, প্রচণ্ড ঠাণ্ডার ফলে গরম পানির বাষ্প ঘনীভূত হয়ে এমন আকার ধারণ করে। কার্বন-ডাই-অক্সাইড বাহিত এই কুয়াশাটা অনেক ভারী হয়, তা...

ভয়ংকর ভূতের গল্প (চুড়েল)

ভয়ংকর ভূতের গল্প (চুড়েল) অক্টোবর 01, 2018 : বিভাগ- ভৌতিক / ভয়ংকর গল্প গল্প লিখেছেন :  সংগ্রহীত তখন আমি সিলেট বিভাগের জেলা ছাতকের খাদ্য অধিদপ্তরের কর্মকতা। আমাদের অফিসটা ছিল সুরমা নদী কোল ঘেষে। গাছগাছালী ঘেরা ছায়া মনোরম এক পরিবেশ । আমার অফিস থেকে একটু হেটে কিছুদুর গেলেই সুরমা নদীর পাড়ে ঘেষে একটা শশ্মান। ঐ শশ্মানে একটা মানুষ প্রমান কালীর মূর্তি ছিল । কালীর মূর্তিটার সারা শরীর ছিল কালো রংয়ের ছিল । পরনেও ছিল কালো রংয়ের একটা শাড়ি। পিছনে কালো এলোমেলো চুল গুলো নিতম্ব ছেড়ে নিচে নেমেছে। এক হাতে ত্রিশুল , আরেক হাতে একটা সাপ । মুখ থেকে অনেকটা বেরিয়ে থাকা লাল রংয়ের জিব্হাটা মুখ থেকে ভয়ংকর ভাবে বের হয়ে বুক ছুয়েছে। চোখ দুটি টকটকে লাল। ভয়ংকর ভাবে তাকিয়ে আছে । হঠাৎ দেখলে চমকে উঠতে হয়। দিনের বেলা মুর্তিটাকে দেখলে তেমন একটা ভয় লাগত না , কিন্তু সন্ধ্যা বেলা পড়ন্ত সূর্যের আলোয় দেখলে বুকের ভিতর অজানা এক ভয়ের শিহরন জাগত। তখন মনে হত ওটা মুর্তি নয়, সত্যি জীবন্ত ভয়ংকর এক মানবী । আমি শিহরীত হওয়ার জন্য প্রায় সন্ধ্যা বেলায় যেতাম। আমার এভাবে ওই সময় প্রায় যেতে দেখে অফিসের দাড়োয়ান একদিন ব...