Skip to main content

মহাজগতের 7 রহস্য যার কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানীর কাছে!

মহাজগতের ৭ রহস্য যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানীর কাছে নেই

কালের কণ্ঠ থেকে সংগৃহীত 
27 সেপ্টেম্বর, ২০১8 20:36


মহাজগতের ৭ রহস্য যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানীর কাছে নেই
গত কয়েক বছরে মহাকাশে দারুণ কিছু আবিষ্কার হয়েছে। মঙ্গল গ্রহে তরল পানির সন্ধান বা মহাকর্ষীয় তরঙ্গ এদের মধ্যে অন্যতম। তবে বলাই যায়, চির রহস্যের মহাকাশের নগন্য অংশ আবিষ্কৃত হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে ৭টি মহা রহস্যের কথা। যার এখনো কোনো কূল-কিনারা করতে পারেননি বিজ্ঞানীরা।
১. মহাজগতের যতটুকু দেখতে পাই আমরা : আমরা যতটুকু দেখতে পেরেছি তা মহাজগতের মাত্র ৫ শতাংশ। অন্য ৯৫ শতাংশে রয়েছে 'ডার্ক এনার্জি' আর 'ডার্ক ম্যাটার'। আমরা যদি এসব দেখতে না পারি, তবে সত্যটা কবে উন্মোচিত হবে? বিজ্ঞানীদের ধারণা, ডার্ক এনার্জি এক রহস্যময় শক্তি যা মহাজগতের আকার বৃদ্ধিকে ত্বরান্বিত করে চলেছে। আবার একে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটির এক বড় ভুল বলেও ব্যাখ্যা করা যাবে। ডার্ক ম্যাটার অদৃশ্য বস্তু যা গ্যালাক্সির উপাদানের সমষ্টি। আমরা যতটুকু দেখতে পাই তা অতি সামান্য। আর বাকিটুকু ডার্ক ম্যাটার।
২. মঙ্গলে আসলে কি আছে? : মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে ব্যাপক আগ্রহ বিজ্ঞানীদের। সেখানে হয়তো প্রাণ ছিল অথবা এখনো আছে। এ গ্রহে বিশাল সাগর ছিল। এখনো সেখানে তরল পানির প্রমাণ মিলেছে। এ গ্রহে কি একসময় প্রাণের অস্তিত্ব ছিল? মঙ্গলে মানুষ পাঠানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
৩. উচ্চশক্তির কসমিক রশ্মি কোথা থেকে আসে? : মহাজগতের বিভিন্ন স্থান থেকে কসমিস রশ্মি প্রতিনিয়ত পৃথিবীতে আঘাত করে চলেছে। এতে রয়েছে উচ্চগতির উপাদান যা মহাকাশ থেকে উড়ে আসে এবং অনেক সময় পৃথিবীতে এসে পড়ে। কম শক্তির কসমিক রশ্মি সূর্য থেকে আসে। সোলার উইন্ডের মাধ্যমে চার্জড উপাদান উড়ে আসে পৃথিবীতে। কিন্তু উচ্চশক্তির কসমিক রশ্মি চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে।
৪. 'ফার্স্ট রেডিও বার্স্টস' আসলে কি? : কোনো মহাকাশচারী যদি ভাগ্যবান হয়ে থাকেন, তবে তিনি মিলিসেকেন্ডের রেডিও তরঙ্গের এক ঝলক শনাক্ত করতে পারেন। একে বলা হয় 'ফার্স্ট রেডিও বার্স্টস'। উচ্চশক্তির কসমিক রশ্মির মতোই এই ফার্স্ট রেডিও বার্স্টস কোথা থেকে আসে তা এখনো জানতে পারেননি বিজ্ঞানীরা। অনেকের মতে, কসমিক রশ্মি যেখান থেকে আসে সেখান থেকেই ফার্স্ট রেডিও বার্স্টস আসে।
৫. অ্যান্টিম্যাটারের চেয়ে ম্যাটারের সংখ্যা বেশি কেন? : বস্তুর অংশ এবং প্রতিবস্তুর অংশ যদি পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে, তবে একে অপরকে বিনাশের চেষ্টা করে। যদি ম্যাটার এবং অ্যান্টিম্যাটারে পরিমাণ সমান হতো, তবে বিশ্বজগতে কিছুই থাকতো না। কসমোলজি বলছে, বিগ ব্যাংয়ের সমান সংখ্যাক বস্তু এবং প্রতিবস্তু তৈরি করা উচিত ছিল। এর অর্থ হলো, তখন আমরা বস্তুকণাশূন্য পৃথিবীতে বাস করতাম। তবে কিছু কারণে বিগ ব্যাং প্রতিবস্তুর চেয়ে অনেক বেশি বস্তু সৃষ্টি করেছে। তত্ত্ব যতই থাক না কেন, পদার্থবিদ্যার অন্যতম চ্যালেঞ্জ হলো, অ্যান্টিম্যাটারের কি ঘটে তা খুঁজে বের করা। অথবা কেন আমরা কেবল বস্তু দেখি? প্রতিবস্তু কেই বা অপ্রতিসম?
৬. পৃথিবীতে প্রাণের শুরু কিভাবে? : যে পৃথিবীতে আমরা থাকি, সেখানে প্রাণের শুরু কিভাবে তা এখনো পরিষ্কার নয়। এটা সর্বকালের এক অজানা প্রশ্ন হিসাবেই রয়ে গেছে। এর কোনো বিজ্ঞানভিত্তিক জবাব আমরা এখনো পাইনি। অনেক বিজ্ঞানীর মতে, গ্রহাণু বা ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে প্রাণ পৌঁছেছে। এটা একটা ভালো তত্ত্ব। কারণ মহাজাগতির বস্তুতে অর্গানিক উপাদান পাওয়া যায়। আবার অনেকে বলেন, মঙ্গলে একটি অংশ কোনো এক সময় পৃথিবীতে অবতরণ করে প্রাণের শুরু ঘটায়। আবার অনেকে তত্ত্ব দেন, সাধারণ মলিকিউল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আরো জটিল মলিকিউল সৃষ্টি করেছে। এসব মলিকিউল আরএনএ-এর মতো যৌগ গঠন করেছে। এটা প্রাণ সৃষ্টি অন্যতম উপাদান।
৭. মহাজগতের ইতি ঘটবে কিভাবে? : জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ৬ বিলিয়ন বছরের মধ্যে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া সূর্যের কারণে পৃথিবী বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে মহাজগতের বাকি অংশের কি ঘটবে? এ বিষয়ে কিছু তত্ত্ব রয়েছে। থার্মোডায়নামিকস তত্ত্ব বলছে, তাপমাত্রজনিত কারণে সবকিছু ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রবল। মহাজগত যখন একই তাপমাত্রায় আসবে, তখন সকল গ্রহ, নক্ষত্র ইত্যাদি ক্ষয়ে যেতে থাকবে। আবার অনেকের মতে, বিগ ব্যাং থিওরির বিপরীতটা ঘটে যাবে। যদি ব্রহ্মাণ্ড ক্রমশ বাড়তে থাকে, তখন স্বাভাবিকভাবে মাধ্যাকর্ষণ শক্তি অতিমাত্রায় চলে যাবে। এই শক্তির কারণেই সবকিছুর মধ্যে সংঘর্ষ লাগবে। এতে সবকিছুই এক সময় স্রেফ হারিয়ে যাবে।
সূত্র : বিজনেস ইনসাইডার
------Collected

Popular posts from this blog

বাঘ ও হরিণ: শিক্ষামূলক গল্

বাঘ ও হরিণ: শিক্ষামূলক গল্প - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - এক বনে ছিল এক হিংস্র বাঘ। সে যেকোনো প্রাণীকে দেখলেই ঝাপিয়ে পড়তো। কাউকে সে মানতো না। একদিন এক নিরীহ হরিণ সেই বাঘের কবলে পড়লো। হরিণটা অনেক যুদ্ধ করেও পালাতে পারলো না। বাঘ মাত্র ওকে সুবিধামতো কামড় বসাবে। এমন সময় হরিণের মাথায় একটা বুদ্ধি আসল। হরিণ বলল, “ওহে বাঘ। তুমিতো সবাইকেই খাও। আমায় না হয় ছেড়ে দাও। আমার মাংস খেলে তোমার একটুও পেট ভরবে না। তার চেয়ে বরং বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো গরু দিবো। তা দিয়ে এক মাস চলে যাবে তোমার।” বাঘ কথাটা শুনে ভেবে দেখল কথাটাতো মন্দ না। তাই সে হরিণটাকে ছেড়ে দিল। পরে হরিণ চলে গেল সেখান থেকে। আর বাঘ তার জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু চালাক হরিণকে আর পায় কে? হরিণতো তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে জীবনে রক্ষা পেল। তাই গায়ের জোর না থাকলেও বুদ্ধির জোর সবচেয়ে দামি। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি: 1। কাউকে সহজেই বিশ্বাস করা ঠিক না। সহজেই বিশ্বাস করাটা বোকামি। 2। বিপদে পড়লে ভয় না পেয়ে বরং ভয়টাকে জয় করাটাই বুদ্ধিমানের কাজ। 3। গায়ের শক্তি না থাকলেও বুদ্ধির জোর দিয়ে ...

ড্রাই আইস কী?

ড্রাই আইস আকর্ষ ণ  সৃষ্টির জন্যে বিভিন্ন সময় গানের স্টেজে অথবা বিভিন্ন অনুষ্ঠানের সময় কুয়াশার মত ধোঁয়া দেখতে পাই আমরা। এটা আসলে ড্রাই আইস বা শুষ্ক বরফ নামেই পরিচিত। তার মানে কি এটা কঠিন পানি? কিন্তু পানি কঠিন হলে কি সেটা ধোঁয়ার মত উড়বে? ড্রাই আইস প্রথমে ড্রাই আইস কি সেটা বলি। সহজে বললে, শুষ্ক কার্বন-ডাই-অক্সাইডের কঠিন রূপকেই ড্রাই আইস বলে। অনেক কম তাপমাত্রায় এবং কম চাপে (−56.4 °C তাপমাত্রা এবং 5.13 atm চাপে) গ্যাসীয় কার্বন-ডাই-অক্সাইডকে রেখে দিলে সেটি তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থের আকার ধারণ করে। এই কঠিন পদার্থটিই আসলে ড্রাই আইস বলে আমরা জানি। তাহলে এই কঠিন পদার্থটি আবার ধোঁয়ার মতই উড়বে কিভাবে? আসলে ড্রাই আইসকে যখন উষ্ণ ও গরম পানির সংস্পর্শে আনা হয়, তখন মেঘের মত দেখতে শুভ্র ধোঁয়ার সৃষ্টি হয়। এই সাদা ধোঁয়াটি কিন্তু কার্বন-ডাই-অক্সাইড নয়, অধিক ঘনমাত্রার পানির বাষ্পের সাথে মিশ্রিত কার্বন-ডাই-অক্সাইড। ব্যাপার হচ্ছে, প্রচণ্ড ঠাণ্ডার ফলে গরম পানির বাষ্প ঘনীভূত হয়ে এমন আকার ধারণ করে। কার্বন-ডাই-অক্সাইড বাহিত এই কুয়াশাটা অনেক ভারী হয়, তা...

ভয়ংকর ভূতের গল্প (চুড়েল)

ভয়ংকর ভূতের গল্প (চুড়েল) অক্টোবর 01, 2018 : বিভাগ- ভৌতিক / ভয়ংকর গল্প গল্প লিখেছেন :  সংগ্রহীত তখন আমি সিলেট বিভাগের জেলা ছাতকের খাদ্য অধিদপ্তরের কর্মকতা। আমাদের অফিসটা ছিল সুরমা নদী কোল ঘেষে। গাছগাছালী ঘেরা ছায়া মনোরম এক পরিবেশ । আমার অফিস থেকে একটু হেটে কিছুদুর গেলেই সুরমা নদীর পাড়ে ঘেষে একটা শশ্মান। ঐ শশ্মানে একটা মানুষ প্রমান কালীর মূর্তি ছিল । কালীর মূর্তিটার সারা শরীর ছিল কালো রংয়ের ছিল । পরনেও ছিল কালো রংয়ের একটা শাড়ি। পিছনে কালো এলোমেলো চুল গুলো নিতম্ব ছেড়ে নিচে নেমেছে। এক হাতে ত্রিশুল , আরেক হাতে একটা সাপ । মুখ থেকে অনেকটা বেরিয়ে থাকা লাল রংয়ের জিব্হাটা মুখ থেকে ভয়ংকর ভাবে বের হয়ে বুক ছুয়েছে। চোখ দুটি টকটকে লাল। ভয়ংকর ভাবে তাকিয়ে আছে । হঠাৎ দেখলে চমকে উঠতে হয়। দিনের বেলা মুর্তিটাকে দেখলে তেমন একটা ভয় লাগত না , কিন্তু সন্ধ্যা বেলা পড়ন্ত সূর্যের আলোয় দেখলে বুকের ভিতর অজানা এক ভয়ের শিহরন জাগত। তখন মনে হত ওটা মুর্তি নয়, সত্যি জীবন্ত ভয়ংকর এক মানবী । আমি শিহরীত হওয়ার জন্য প্রায় সন্ধ্যা বেলায় যেতাম। আমার এভাবে ওই সময় প্রায় যেতে দেখে অফিসের দাড়োয়ান একদিন ব...